সিলেটে সাপের কামড়ে দুইজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাপের কাপড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আবদুল মানিকের ছেলে কবির মিয়া (৪০) ও সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার হাতুড়া গ্রামের শুয়েব মিয়ার স্ত্রী রুবি বেগম (২৬)।
এর মধ্যে কবির মিয়া সিলেট শহরতলীর মেজরটিলায় বসবাস করতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কবির মিয়াকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে রুবি বেগমকেও সকালে নিয়ে আসা হয় ওসমানী হাসপাতালে। জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed