Main Menu

চালিবন্দর থেকে ৭ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চালিবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- নগরীর শেখঘাটের মৃত নুরুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৪), কুশিঘাটের মৃত জোনাব আলীর ছেলে হাশিম (৬০), জকিগঞ্জ থানার কসকনকপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. আবদুল্লাহ (৩৪), বিশ^নাথের শ্রীপুরের আকয়দ আলীর ছেলে শামছুল ইসলাম (২৬), জৈন্তাপুর থানার বিছানাটেক গ্রামের হারুনুর রশীদের ছেলে শাহজাহান (২০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুরাকান্দা গ্রামের আবু তাহেরের ছেলে ইকবাল (২৮) ও একই থানার নৌহাট গ্রামের কামাল মিয়ার ছেলে আবদুল (৩২)।

শুক্রবার রাত ৯টার দিকে চালিবন্দরস্থ হাবিবুর রহমানের রড সিমেন্টের গোডাউনের বিপরীতে ইব্রাহিমের চায়ের দোকানের পূর্বপাশে একটি টিনের ঘরের ভেতর জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।

শনিবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব’র মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed