দোয়ারাবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে মাহিম আহমদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দেওয়ান নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহিম আহমদ উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের জুয়েল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম আহমদ আজ সকালে অন্যান্য শিশুদের সাথে গ্রামের মসজিদে যায়। এ সময় হঠাৎ করে মসজিদের পুকুরে পড়ে যায়। তবে পুকুর থেকে উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল মতিন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মারা যাওয়ার কোনো খবর আমরা পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed