নবীগঞ্জে এ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জ সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে এ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলী আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলী আহমদ মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে এ্যাম্বুলেন্সযোগে বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৬-৪৯৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ও ওসমানী নগরের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed