জাতীয় শোক দিবসে সিলেটে আ.লীগের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ আগস্ট (বুধবার) সকাল ১১টায় সিলেট কেন্দীয় শহীদ মিনারে রক্তদান কর্মসূচি, ১৫ই আগস্ট সকাল ১১টায় রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক র্যালি, র্যালি শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বাদ জোহর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ।
সিলেট জেলার আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে এসব কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed