Main Menu

ওসমানী হাসপাতালে নতুন ২১ ডেঙ্গুরোগী ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরো ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে আরো ৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪২ জন পুরুষ, ২ জন মহিলা ও ৮ জন শিশু।

হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। ফলে মঙ্গলবার হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন থাকলেও আজ বুধবার আছেন ৫২ জন।

গত ৫ আগস্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২২ জন আর ছেড়ে যান ১১ জন। আর ৬ আগস্ট ভর্তি হন ১৪ জন আর ছেড়ে যান ১৬ জন।

গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Share





Related News

Comments are Closed