সিলেটে ৫২৫ পিস ইয়াবাসহ তিনজন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পৃথক অভিযানে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশের মাদক বিরোধী সেল।
মঙ্গলবার (৬ আগস্ট) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কচু মার্কেট থেকে হোসেন (২৬), একই উপজেলার বঙ্গবীর এলাকা থেকে জহির উদ্দিন (৩৫) ও জকিগঞ্জের শাহগলি বাজার থেকে রুবেল মিয়াকে (৪০) আটক করা হয়।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি এও বলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নিদের্শনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার করা হচ্ছে। এ অভিযানে হোসেনকে ১০০ পিস, জহিরকে ২২৫ ও রুবেলকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘জেলার সীমান্তবর্তী কোন থানাকে মাদকের নিরাপদ রুট হিসেবে গড়ে উঠতে দেয়া হবে না। এ জন্য জেলা পুলিশের এ চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।’
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed