সিলেটের মহাজনপট্টিতে আগুন, ব্যাপক ক্ষতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার মহাজনপট্টির একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় গোডাউন থেকে সৃষ্ট আগুন পাশের কলোনীতে লেগে কলোনীর ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে মহাজনপট্টির কুশিয়ারা রেস্ট হাউজের পেছনে দুদু মিয়ার কলোনীতে একটি ক্রোকারিজের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দমকল বাহিনীর কর্মকর্তারা। এখনো তারা সেখানে কাজ করছেন।
ফায়ার সার্ভিস সদস্যরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। বাকিটা তদন্ত করে বোঝা যাবে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া গুদাম ঘরগুলোর পাশেই রাসায়নিকের মজুদ ছিলো। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি।
নগরীর গিঞ্জি এই এলাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মহাজনপট্টিকে অগ্নিকান্ডের জন্য নগরীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিল এন্ড সিভিল ডিফেন্স বিভাগ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed