প্রবাসীর স্ত্রী’র ৬০ হাজার টাকা ছিনতাই
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ শহরে ইসলামী ব্যাংকের সামনে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে বিদেশ থেকে আসা কুরবানীর গরু ক্রয়ের ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুই নারী ছিনতাইকারী। এ ঘটনার পর বিপর্যস্ত হয়ে পড়েছেন তাসলিমা আক্তার নামের ওই নারী। তিনি শহরতলীর তিতখাই এলাকার কাতার প্রবাসী নূরুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামী ব্যাংকের বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরায় ঘটনার দৃশ্য ধরা পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল।
ছিনতাইয়ের শিকার তাসলিমা আক্তার জানান, কুরবানীর গরু ক্রয়সহ ঈদের খরচের জন্য তার স্বামী কাতার থেকে টাকা পাঠান। মঙ্গলবার দুপুরে তিনি ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেন। যার মধ্যে ১ হাজার, ৫শ’ এবং ৫০ টাকার নোট ছিল। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় তার দুই পাশে বোরকা পড়া অপরিচিত দুই নারীও হাটছিল। এর কিছুক্ষণ পর তিনি দেখতে পান ব্যাগে শুধু ২০ হাজার টাকা রয়েছে। তাসলিমার ধারণা দুই পাশে থাকা নারীরা ব্যাগ থেকে ৬০ হাজার টাকা নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। জড়িতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ ওলি উল্লাহ জানান, ছিনতাইয়ের শিকার নারী বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। ব্যাংকের সিসি টিভির ফুটেজগুলো খতিয়ে দেখা হবে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed