জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তায় কর্মশালা
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে পর্যটন কেন্দ্র জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, জাফলং ট্যুরিষ্ট পুলিশের ওসি রতন শেখ, থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার বাবুল মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জৈন্তাপুর শাখার ইনচার্জ আব্দুর রব, পূর্ব জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, তামাবিল কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমিতির সভাপতি আব্দুস শহিদ, সাংবাদিক মিনহাজ মির্জা, শাহ আলম, জাফলং ট্যুরিস্টট গাইড এন্ড হ্যান্ডেবাট সমিতির প্রতিষ্ঠাতা হালিম আলম মামুন, ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, ট্যুরিস্ট গাইড সমিতির সভাপতি বাছির মিয়া, ক্ষুধা রেষ্টুরেন্টের প্রোপাইটর কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং পর্যটন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মহরম আলী, নৌকা চালক সমিতির কুটি মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আর্থ সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম। তাছাড়া এ শিল্প গন্তব্য, দেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, শান্তি ও সৌহার্দ্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই জাফলং পর্যটনের ঐতিহ্য ধরে রাখতে হলে সংশ্লিষ্টদের পাশাপাশি জাফলংয়ের সর্বস্থরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাফলংয়ে দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটবে আশা প্রকাশ করে তিনি বলেন, জাফলংয়ে আগত পর্যটকদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই ঈদ পরবর্তী সময়ে প্রশাসনের পাশাপাশি স্থানীদের সহযোগিতা কামনা করেন তিনি।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed