মেয়ের বাবাকে কুপিয়ে জখম করল বখাটে যুবক
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে কলেজ ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে কুপিয়ে জখম করেছে বখাটে যুবক। এ ঘটনায় ইলিয়াস মিয়া নামের ওই বখাটেকে পাকড়াও করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (৩ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ইলিয়াস উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পরগণা এলাকার লাবু গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
আহত আপ্তাব উদ্দিন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গোয়াইনঘাট সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে কলেজে যাতায়তের সময় প্রতিনিয়ত উত্তক্ত করত ইলিয়াস নামের এক বখাটে। তার ভয়ে ওই শিক্ষার্থী কলেজে আসা যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি গোয়াইনঘাট সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে। বখাটে ইলিয়াসের ভয়ে পরীক্ষা দেয়ার জন্য ওই শিক্ষার্থী প্রতিদিন তার পিতা আপ্তাব উদ্দিনকে সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন।
প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী বাড়ি ফেরার পথে গোয়াইনঘাট সিএনজি স্টেশন এলাকায় আসলে বখাটে ইলিয়াস মিয়ার সাথে দেখা হয়। তখন ওই কলেজ শিক্ষার্থীর পিতার সামনেই তাকে নিয়ে অশালীন মন্তব্য করে বখাটে ইলিয়াস। এ সময় পিতা আপ্তাব উদ্দিন প্রতিবাদ করলে বখাটে ইলিয়াস অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। গালাগালির এক পর্যায়ে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে আপ্তাব উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বখাটেপনার দায়ে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed