ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত তরুণীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু আক্রান্ত হয়ে দীপালি আকতার (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকেলে ঢামেক হাসপাতালের এইচডিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দীপালি নরসিংদীর মনহরদী উপজেলায় পাইজ গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন তিনি।
দীপালি স্বামীর সঙ্গে রাজধানীর বনশ্রী এলাকায় থাকতেন। গত ১ আগস্ট তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« মেয়ের বাবাকে কুপিয়ে জখম করল বখাটে যুবক (Previous News)
(Next News) সয়াবিন তেলের কারখানায় শূকরের মাংস »
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed