স্বামীকে সঙ্গে নিয়ে বাবার ওপর মেয়ের হামলা!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে টাকা ধার না দেওয়ায় স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ বাবা সোবহান শাহ (৯০) এর ওপর মেয়ে মনোয়ারা বেগম হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোবহান শাহ মাথায় আঘাত পেলে তার পরিবারের সদস্যরা মনোয়ারাদের ওপর পাল্টা হামলা চালান। এতে মনোয়ারা বেগম ও তার স্বামী আক্তার হোসেনসহ আরও ৪ জন আহত হন।
শনিবার (৩ আগষ্ট) রাত ১০টার দিকে উপজেলার পুরানগাঁও গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্বামী আক্তার হোসেনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মনোয়ারা বেগম তার বাবার ওপর হামলা চালান। সোবহান শাহর মেয়ে আহত আনরা বেগমসহ অপর দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও গুরুতর আহত বাবা-মেয়ে ও জামাতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মনোয়ারা বেগমের ২৫ বছর বয়সী ছেলে আব্দুল কাদির ও ৩ মেয়ে নানাবাড়ি পুরানগাঁও গ্রামে বসবাস করেন। দু’বছর আগে তার স্বামী গিয়াস মারা যাওয়ায় নোয়াপাড়ার আক্তার হোসেনের সঙ্গে পালিয়ে বিয়ে করেন মনোয়ারা। পরে বাবার বাড়ি থেকে টাকা এনে বেকার স্বামীকে নিয়ে উপজেলার পূর্ব জানাইয়া গ্রামে ভাড়া বাসায় থাকা শুরু করেন মনোয়ারা। সম্প্রতি আবারও পিতার কাছে ৫০ হাজার টাকা ধার চাইলে তার পিতা সোবহান শাহ অপারগতা প্রকাশ করায় তার ওপর মেয়ে ও জামাতা হামলা করেন।
আহত সোবহান শাহ সাংবাদিকদের বলেন, ৫০ হাজার টাকা ধার না দেওয়ায় বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।
তবে বিষয়টি অস্বীকার করে মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। তার ওপরও হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed