Main Menu

এরশাদ স্মরণে সিলেটে জাপার শোক সভা ও র‌্যালি

বৈশাখী নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে সিলেটে শোক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ২টার দিকে সিলেট জেলা জাপার কার্যালয়ের সামন থেকে র‌্যালি বের করা হয়; যা বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শোক সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা আহবায়ক এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, ‘জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। তার আদর্শকে লালন করে দেশ গড়ার কাজে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’

কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, সাবেক এমপি শরফ উদ্দীন খসরু, জেলা জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ, এম এ মালিক খান প্রমুখ।

Share





Related News

Comments are Closed