কিশোরীকে নিয়ে পালানো ৪ সন্তানের জনক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছরের কিশোরীকে নিয়ে পালিয়ে যায় চার সন্তানের এক জনক।
জানা যায়, ফতেহপুর গুলনি চা-বাগান এলাকার লাল মিয়ার ছেলে চার সন্তানের জনক আক্তার হোসেন (৩৫) গত ২৭ জুলাই গুলনি চা-বাগানের ১২ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ শনিবার (৩ আগস্ট) রাতে গুলনী চা-বাগান সংলগ্ন এলাকা থেকে ঐ কিশোরীকে উদ্ধার করে। এছাড়া আক্তার হোসেনকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় বলেন, গত ২৭ জুলাই এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায় আক্তার হোসেন। পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার ও আক্তার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ঐ কিশোরীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করানোর জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া ৩৫ বছর বয়সী চার সন্তানের জনক আক্তার হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed