একদিনে ওসমানী ছাড়লেন ২৭ ডেঙ্গু রোগী
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তবে এখনো হাসপাতালে আরো ৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ২ জন মহিলা ও ৬ জন শিশু।
হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ২৭ জন। ফলে শনিবার হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীন থাকলেও আজ রোববার আছেন ৩৬ জন।
গত কয়েকদিন ধরে প্রতিদিনই নতুন রোগী আসার পাশাপাশি সুস্থ হয়ে ফিরছিলেন ২-৪ করে। তবে শনিবার রাত পর্যন্ত এই প্রথম একদিনে ২৭ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১০৯ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed