Main Menu

সাপ্লাই থেকে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে ইয়াবাসহ এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছেন- সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন কালাইউড়া গ্রামের আলী আকবরের ছেলে সুমন (২৩) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ধীতপুরের গোলজার মিয়ার স্ত্রী জাহানার বেগম (৩২)। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed