কাশ্মীরে গুলিতে ৫ পাক সেনা নিহতের দাবি ভারতের
আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
চলতি সপ্তাহে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কেরান গ্রামের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিএটির সদস্যরা। তবে তাদের সেই চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।
সূত্রের বরাতে খবরে বলা হয়, ইতিমধ্যে পাকিস্তানকে সাদা পতাকা বৈঠকে প্রস্তাব করেছে ভারত এবং নিহতদের মরদেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি এ বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনী জানায়, বিগত ৩৬ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল কেরান সীমান্ত।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সীমানায় পাঁচ অনুপ্রবেশকারীর মরদেহ পড়ে রয়েছে।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed