Main Menu

সিলেটে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল সড়কে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর খাদিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা।তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শাহপরান থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জৈন্তাপুর থেকে আসা সিলেটগামী একটি বাস খাদিমপাড়ার হিলভিউ টাওয়ারের সামনে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই পথচারী।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed