Main Menu

বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়ে সংঘর্ষে আহত ৮

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সকালে উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি ঘোরন বাড়ি মসজিদ প্রাঙ্গনে এঘটনা ঘটে।

এতে আহতরা হলেন বেতসান্দি ঘোরন বাড়ি জামে মসজিদের মুতাওয়াল্লি­ মর্তুজ আলী, সফিক আলী, ফারুক আলী, ফয়েজ আলী, সুমন আলী, কয়েছ আলী, জুয়েল আহমদ। অপর আহতদের নাম জানা যায়নি। এরই মধ্যে গুরুরতর আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, বিষয়টি আপোষ-মিমাংশার চেষ্ঠা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি ঘোরন বড়বাড়ি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে রইছ মিয়া ও মর্তুজ আলীর লোকজনের বিরোধ চলছিল। স্থানীয় মুরব্বিগণ বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এরই জের ধরে শুক্রবার সকালে রইছ মিয়ার লোকজনের সাথে মসজিদের মুতাওয়াল্লি মর্তুজ আলীর লোকজনের কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দু-পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অনন্ত ৮ জন আহত হন।

Share





Related News

Comments are Closed