ডেঙ্গুতে নোয়াখালী ও মাদারীপুরে ২জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় এখনও ছড়াচ্ছে ডেঙ্গু। নোয়াখালী ও মাদারীপুরে দুইজনের মৃত্যু হয়েছে। আর প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।
নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মোশাররফ হোসেন নামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।
এছাড়াও জেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৯ জন।
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নাদিরা আক্তার নামে এক গৃহবধু মারা গেছেন। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো তিনজনের।
এছাড়া সারাদেশের হাসপাতাল ও মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে জেলায় আসছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed