সিলেটে ২৪ ঘন্টায় ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮ জন ডেঙ্গু রোগী।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম এ তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ওসমানীতে একটি শিশুকে আইসিইউতে রাখা হয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরে বেশকিছু রোগী ওসমানী হাসপাতালে ভর্তি হলেও এদের মধ্যে বেশীরভাগই ছিলেন পুরুষ রোগী। তবে গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা ও শিশু।
ওসমানী হাসপাতাল সুত্র জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পুরুষ ৩৬ জন, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু।
গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed