ঢাকায় ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাইয়ান সরকার নামে ওই স্কুলছাত্র মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইয়ানের মৃত্যু হয়। রাইয়ানের এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন।
রাইয়ানের আত্মীয় বলেন, ‘৩১ জুলাই ছিল রাইয়ানের ১১তম জন্মদিন। ওইদিনই জ্বর আসলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর অবনতি হলে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে সে মারা যায়।’
রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তিনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed