সিলেটে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে দুপক্ষেন মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষকালে ছাত্রলীগের দু’জন কর্মী ছুরিকাহত হয়েছে; যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর আখালিয়ার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত সুজেল গ্রুপের কর্মী নয়াপাড়ার বশির মিয়ার ছেলে জুনেদ আহমদ (২৯), সুমন গ্রুপের কর্মী সুরমা আবাসিক এলাকার আব্দুল মালেকের ছেলে মারুফ আহমদ (১৮) ও পথচারী শাহী ঈদগাহের জয়নাল মিয়ার ছেলে রাকিব আহমদ (২০) কে ওসমানী হাসপাতালে বর্থি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর আখালিয়া এলাকায় সংঘর্ষকালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আখালিয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।
এদিকে সংঘর্ষের সময় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মুনিম আহমদের বাসায় গুলি ছুড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
মুনিম বলেন, তিনি বাসায় দরজা-জানালা বন্ধ করে অবস্থান করছিলেন। বাসার একটি জানালা কিছুটা খুলে সুজেল গ্রুপের নেতাকর্মীদের বাসার সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ জানান তিনি। এসময় তার বাসায় শর্টগানের ৫-৬ রাউন্ড গুলি হয়। এতে তিনি, তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সামিয়া আক্তার মাইশা আহত হন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন জানান, আধিপত্য বা এমন কিছু নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মুনিম আহমদের বাসায় গিয়ে শর্টগানের গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখালিয়ার বিজিবি স্কুল এন্ড কলেজের সামনে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও প্রতিপক্ষ রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সুজেল গ্রুপের জুনেদ ও রাজন গ্রুপের মারুফ ছুরিকাহত হয়। উদ্ভুত পরিস্থিতিতে দুইপক্ষ গুলিবিনিময় শুরু করলে পথচারী রাকিব আহমদের পায়ে গুলি লাগে। রাকিব, জুনেদ ও মারুফ ছাড়াও উভয় পক্ষে আরও কয়েকজন আহত হয়েছে।
এদের মধ্যে মারুফের অবস্থা গুরুতর বলে ওসমানী হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন ওসি অকিল উদ্দিন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed