সিলেটে হোটেল থেকে দুই নারীসহ আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর তালতলাস্থ হোটেল সুফিয়া থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া পাঁচজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) ভোরের দিকে হোটেল সুফিয়ায় আকস্মিক অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-সুনামগঞ্জ সদর থানার আরপিন নগর গ্রামের আলমাছের ছেলে শেখ রুমেল (২৮), ঈশ্বরগঞ্জ থানার -দূর্গাপুর গ্রামের আহমদ আলীর ছেলে মোঃ খোকন ভূইয়া (৪০), গোয়াইনঘাট থানার পাঁচপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সুফিয়ান (১৯), ফুলবাড়িয়া থানার নয়াপাড়া গ্রামের মৃত হাকিমের কন্যা আশামনি (২৫) ও বাকেরগঞ্জ থানার রুকন উদ্দিন গ্রামের বেলায়েতের কন্যা রিয়া আক্তার (২৪।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed