Main Menu

প্রতারক মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিশেষ সংবাদদাতা: মানুষকে ব্যবসায় প্রচুর মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে প্রতারক মো: মামুন সিলেটের উপশহর থেকে পালিয়ে গেছে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছনখোলা এক নম্বর ওয়ার্ডে। তার পিতার নাম ইয়াকুব হোসেন ও মাতা নূর আয়েশা সিদ্দিকা।

কয়েক মাস আগে সিলেট নগরীর শাহজালাল উপশহরে একটি বাসার নিচ তলায় স্টেশনারি দোকান খুলে মুখে ধর্মের কথা বলে মানুষের আস্থা অর্জন করে। তারপর সে কিছু মানুষকে চট্টগ্রাম এবং চায়না থেকে লেডিস পোশাক আমদানি ও বিক্রি করে ভালো মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হস্তগত করে গা ঢাকা দেয়। সে প্রতারণা করে টাকা নেওয়ার জন্য পূবালী ব্যাংকের চেক ও ভুয়া ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি প্রদান করে থাকে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে বাকিতে মালামাল রেখে দোকান সাজিয়ে ছিল বলে জানা যায়।

অন্যদিকে আরো একটি কাপড়ের শোরুম খোলার কথা বলে একজন ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে চম্পট দেয়।

ইতোমধ্যে তার বিরুদ্ধে উপশহর নিবাসী আহমেদ বকুল বাদী হয়ে একটি চেক বাউন্স মামলা করলে সিলেট মহানগর হাকিম আদালত প্রতারক মামুনের বিরুদ্ধে গত ২৫ জুলাই বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সে এভাবে বিভিন্ন জায়গায় স্টেশনারি দোকান খুলে চট্টগ্রাম থেকে লেডিস পোশাক আনার কথা বলে মানুষকে প্রতারিত করে সর্বশান্ত করছে।

এই প্রতারককে কেউ দেখলে সাথে সাথে সাতকানিয়া থানার ওসির সাথে (মোবাইল নং 01713373649) যোগাযোগ করার জন্য মামলার বাদি আহমেদ বকুল অনুরোধ করেছেন।

Share





Related News

Comments are Closed