২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন
বৈশাখী নিউজ ডেস্ক: ১ আগস্ট থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে এ নির্দেশ বাস্তবায়ন হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের সুবিধার্থে সকল সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ আগস্ট, ২০১৯ হতে ২৪ ঘণ্টা খোলা থাকবে।
গ্যাস সাশ্রয়ে এখন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।
এর আগে ২২ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রীর ঘোষণার এক সপ্তাহ পর প্রজ্ঞাপন জারি করলো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অগাস্ট (সোমবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed