Main Menu

শাবির ভর্তি পরীক্ষা অক্টোবরে

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ অথবা ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকালে একাডেমিক কাউন্সিলের এক জরূরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৯ অথবা ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ১৯ অক্টোবর না কি ২৬ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আগামীতে অনুষ্ঠিতব্য উপাচার্যদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, এবছর লিখিত পদ্ধতির পরিবর্তে পূর্বের পদ্ধতি অর্থাৎ মাল্টিপল চয়েজ কোয়েশ্চন (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যেখানে এবছর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না শাবি। তবে আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় যেতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share





Related News

Comments are Closed