কমলগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে সুইটি মালাকার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সকাল সাতটার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। সকাল ৯টার দিকে তার লাশ ভেসে উঠে।
সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
জানা গেছে, সুইটি মালাকার গোসল সেরে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতির অংশ হিসেবে সকাল ৭টার দিকে পুকুরে নামে। এর পর থেকে সে নিখোঁজ। এর ঘণ্টা দুয়েক পর পুকুরে লাশ ভেসে উঠে। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে মেয়েটি মারা গেছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed