Main Menu

তামাবিল স্থল বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে গত ২৬ জুলাই থেকে সকল প্রকার পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে করে সিলেটের পাথর ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এনিয়ে ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন। তারা বলছেন, তামাবিলের প্রভাবশালী চক্র চট্টগ্রামের ব্যবসায় জড়িত থাকায় সিলেটের পাথর ব্যবসা কেন্দ্র ভোলাগঞ্জ, জাফলং এবং তামাবিল স্থলবন্দরের পাথর ব্যবসা গ্রাস করে ফেলছেন। তাদের অভিযোগ, সম্প্রতি তাদের আমদানি করা পাথরের মজুদ সিলেট ও চট্টগ্রামে বেশি হওয়ায় কৌশল অবলম্বন করে উচ্চ মূল্য ও অধিক মুনাফা অর্জনের জন্য কৌশলে তামাবিল স্থল বন্দরের পাথর আদমানি বন্ধ করেছেন।

সূত্রে জানা যায়, পাথর রপ্তানিতে ভারতের কোন সমস্যা নেই, বাংলাদেশী ব্যবসায়ীরা হঠাৎ করে পাথর আমদানী বন্দ করেছে বলে কাষ্টমস জানান।

ভোলাগঞ্জ ষ্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি আব্দুন নুর জানান- বিদেশী আমদানীকৃত পাথর আনার ফলে আমাদের দেশের মুদ্রা বাহিরে চলে যাচ্ছে ফলে আমাদের পাথর সমৃদ্ধ এলাকা সিলেট ধ্বংসের মুখে পড়বে।

এবিষয়ে জানেত ডিসি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান- এবিষয়ে আমাদের কিছু জানা নেই। আমরা বিশেষ কোন ইনফরমেশন থাকলে আমরা অভিযান করি। কি বারনে পাথর আসছে না আমি সটিক বলতে পারব না। এবিষয়টি কাষ্টম কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানেন। তাদের আভ্যন্তরিন কিছু হলে আমাদের দেখার কিছু নেই।

এবিষয়ে কাষ্টমস সুপার আলমগীর প্রধান বলেন- গত শুক্রবার হতে পাথর আসছে না এটা সিএন্ডএফ এজেন্ট ও পাথর আমদানী কারকের মধ্যে কিংবা ভারতের সাথে কোন প্রকার স্যমস্যা থাকলে এটি তাদের বিষয়। আমরা সরকারী সেবা দিতে প্রস্তুত রয়েছি। পাথর আমদানীতে আমাদের কোন সমস্যা নেই।

এবিষয়ে জানতে তামাবিল বন্দর ইনচার্জ লুৎফুর রহমান জানান- বন্দরের কোন সমস্যা নেই। হয়ত ব্যবসায়িদের অভ্যন্তরিন কোন সমস্যার করনে পাথর আমদানি বন্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed