গোলাপগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে নাছিমা বেগম (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪জুলাই) সকালে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ কলাভাগ গ্রামে বসতঘর থেকে এ গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু ওই গ্রামের শাহিন আহমদ (২৪) এর স্ত্রী ও মোগলবাজার থানার ঝাপা গ্রামের মাসুদ মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গৃহবধু নাছিমা বেগম পরিবারের সবার অজান্তে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে গৃহবধুর শাশুড়ি দেখতে পান তার পুত্রবধু নাছিমা বেগম গলায় ফাঁস দিয়েছে। এসময় তিনি তাৎক্ষণিক পরিবারের সকলকে অবগত করেন। খবর পেয়ে বুধবার সকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এই গৃহবধু আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা কিনা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed