ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক : ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসরাইলি বাহিনী সুর বাহারের ওয়াদি এলাকায় ফিলিস্তিনিদের ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে; যা জাতিসংঘ রেজুলেশন ২৪২ ও ৩৩৮-এর চেতনার সম্পূর্ণ বিরোধী।
বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি একাত্মতা প্রকাশ করে বলা হয়, আমরা সম্প্রতি দেয়া ওআইসি মহাসচিবের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।
এতে আরও বলা হয়, এ ধরনের অবৈধ কাজের জন্য ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এ ঘটনায় ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed