নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতির মৃত্যু
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, নেত্রকোণা সদর উপজেলার বলনিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শরীফা আক্তার (৪৮) ও তার নাতি আরমান হোসেন (৮)।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, সদর উপজেলার আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামের নজরুল ইসলাম বন্যপ্রাণীর হাত থেকে বাড়ির হাঁস-মুরগি রক্ষা করতে খোয়ারের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পরিবারটি ফাঁদ তৈরি করেন।
শনিবার রাতের দিকে খোয়ারে দাদি-নাতি দুজনে হাঁস-মুরগি ঠিক আছে কি না দেখতে যান।
এসময় অসাবধানতাবসত খোয়ারে দেয়া বিদ্যুতের তাড়ে জড়িয়ে দাদি-নাতি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed