গাজীপুরে ট্রাক উল্টে চালক নিহত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর বাইপাস সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যুর ঘটনা ঘটছে। শনিবার (২০জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে গাজীপুর শহরের পেয়ারা বাগান বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক আরিফ আলী (৩৮) রাজশাহী জেলার পবা থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার সাথে থাকা ভোটার আইডি কার্ড থেকে পরিচয় পাওয়া যায়।
চালক আরিফ পেঁয়াজ ভর্তি ট্রাকটি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে ট্রাকটি চাকা পাংচার হলে পরিবর্তনের সময় জগ স্লিপ করে রাস্তার পাশে ড্রেনে উল্টে পরে। ওই সময় চালক নিচে চাপা পড়ে মারা যান।
গাজীপুরের বাসন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed