১৫ দিনের সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি লন্ডনে স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed