রানীকে তালাক দিলেন মালয়েশিয়ার রাজা
আন্তর্জাতিক ডেস্ক: ভালবাসার জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চম। ব্যাপক আলোচনার মধ্যেও ভালবেসে গেল নভেম্বরে রুশ সুন্দরী ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ে করেছিলেন। গেল সপ্তাহে তাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু বছর না ঘুরতেই সুখের সংসারে ফাটল ধরেছে। রুশ সুন্দরীকে তালাক দিয়েছেন সাবেক রাজা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ১ জুলাই সুলতানের সঙ্গে ওকসানার চূড়ান্ত তালাক হয়েছে। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, তিনবার তালাক উচ্চারণ করে তাদের ছাড়াছাড়ি হয়।
তালাকের স্পষ্ট কোনও কারণ উল্লেখ করা না হলেও রাশিয়ার একটি টেলিভিশনের রিয়্যালিটি শোতে একটি সুইমিংপুলে পর পরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে দেখা যায় ওকসানাকে। সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার পরই সুন্দরী স্ত্রীকে রাজা তালাক দেয়ার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে তালাকনামার একটি কপি রুশ সুন্দরীর কাছে পাঠিয়েছেন সুলতান মুহম্মদ। সিঙ্গাপুরে গত ২২ জুন তালাকের জন্য এই দম্পতি আবেদন করেছিলেন।
গেল বছরের ২২ নভেম্বর রাশিয়ার রাজধানী মস্কোর বারভিখা কনসার্ট হলে হঠাৎ ২৭ বছর বয়সী ওকসানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ৫০ বছর বয়সী সুলতান মুহাম্মদ। রাজার এই অসম বিয়ের খবরে মালয়েশিয়ার জনগণ চমকে যান।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed