পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় সিলেটের বালাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাজেরা বেগম বিষপানে আত্মহত্যা করেছে। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের আলাই মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে মাজেরা বেগম একটি বিষয়ে অকৃতকার্য হয়। এই খবর পাওয়ার পর সে বিষপান করে। স্থানীয়রা মাজেরাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে বিষপানে আত্মহত্যা করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed