সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে শাবি’র সিদ্ধান্ত গ্রহণ
শাবি প্রতিনিধি: ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার পক্ষে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ১৫৬তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে শাবি উপাচার্য বলেন,একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তবে পর্যাপ্ত প্রস্তুতি না থাকা ও নীতিমালা প্রণয়ন না হওয়ায় আগামী বছর ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কর্মশালা ও সেমিনার করে নীতিমালা প্রণয়ন করা হবে। এ বছর স্বতন্ত্রভাবেই ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় পরিষদের পরবর্তী সভায় চূড়ান্ত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed