ব্রিটেনে ইলিয়াসপুত্র লাবিব’র ডিগ্রি অর্জন
বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ ইলিয়াস আলী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা দম্পতির পুত্র লাবিব শাহরিয়ার ইলিয়াস এ বছর যুক্তরাজ্যের অন্যতম খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব কভেন্ট্রি থেকে একাউন্ট ও ফাইন্যান্স বিষয়ের ওপর ডিগ্রি অর্জন করেছেন।
দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর বাবা ইলিয়াস আলীর অভিভাবকত্বের শূন্যতায় ভুক্তভোগী লাবিব আজ শত প্রতিকূলতার পরেও বাংলাদেশ থেকে আগত বড় ভাই আবরার ইলিয়াস অর্ণব এবং ইউকেতে বসবাসরত তার চাচাসহ বেশ কিছু আত্মীয় স্বজন নিয়ে ইউনিভার্সিটি অব কভেন্ট্রি লন্ডনের ডিগ্রি সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার (১৬ জুলাই) অংশগ্রহণ করে তার কৃতিত্বপূর্ণ ফলাফলের সার্টিফিকেট গ্রহণ করেন।
বাবার ইচ্ছা পূরণের প্রথম ধাপে এই আনন্দময় মুহূর্তে লাবিব জানান, এই মুহূর্তে খুব বেশি তার বাবাকে অনুভব করছে তাই তার বাবার সন্ধানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য দেশবাসীসহ সকলের প্রতি অনুরোধ জানায়। ব্রিটেনে তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি তার বাবা ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করে এবং বাবার স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ করার তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে সে প্রার্থনা জানায়।
লাবিব শাহরিয়ার ইলিয়াসের মাতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা জানান, তিনি তার সন্তান লাবিব’র সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। সন্তানদের উজ্জ্বল জীবন কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন এবং তার স্বামী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য আবেদন জানান। ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে এখনো পর্যন্ত যারা তাদের পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed