এনআইডি যাচাইয়ের গেটওয়ে উদ্বোধন বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের গেটওয়ে ‘www.porichoy.gov.bd’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩ টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার; যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং যা সরকারি-বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহকদের, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে।
এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো ৩-৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না। বর্তমান প্রক্রিয়ায়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে।
আবার অনেক সংস্থা এনআইডি যাচাইকরণও করে না, কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেসের অ্যাক্সেস তাদের নেই। যা গ্রাহকদের জাল বা সঠিক আইডি যাচাই করার জন্য অনুমতি দেয়।
কিন্তু ‘পরিচয়’ গেটওয়ে ব্যবহার করলে এনআইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে ‘পরিচয়’র সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে এনআইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এটি দেশের জনগণের জন্য এমন দুর্দান্ত সুবিধা আনবে যারা এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলা বা যে কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয় তারা খুব উপকৃত হবে।
তাদের জন্য অনেক সহজ ও সময় সাশ্রয় হবে। নিজের নাম নিবন্ধন করে যাচাইয়ের জন্য আর ৪/৫ দিন অপেক্ষা করতে হবে না, ভোগান্তিও পোহাতে হবে না।
এটি সঙ্গে সঙ্গেই জাল আইডিগুলো শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিসেবাগুলোকে আরও নিরাপদ করবে।
‘পরিচয়’ গেটওয়ে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের খরচ কমিয়ে কাজকে দ্রুত করবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed