Main Menu

সিটি মার্কেট থেকে ৮ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিটি মার্কেট থেকে ৮ জুয়াড়িকে আটক করে জেল-জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪ টার দিকে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ও দণ্ডপ্রাপ্ত জুয়াড়িরা হলেন- মো. শামিম (২২), মো। মোদরিছ ( ৪২), মো. সামছুল হক, মো. আলা উদ্দিন, বোলন আহমদ (৩০), মো. সাহেদুল ইসলাম (৪৫), শিপন (১৯), মো. মামুন (২৩)। অভিযানে তাদের প্রত্যেকের কাছ থেকে ১ শ’ টাকা করে জরিমানা আদায় ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৯ এর এএসপি সত্যজিৎ ও র‍্যাব সদস্যরা।

Share





Related News

Comments are Closed