লতিফ নুতন বিজয়ের কন্ঠের সহ সম্পাদক
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক আব্দুল লতিফ নুতন সিলেট থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের কন্ঠের সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। সোমবার (১৫ জুলাই) দৈনিক বিজয়ের কন্ঠের সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান এ নিয়োগ দেন।
তিনি বর্তমানে দৈনিক বিজয়ের কন্ঠের পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও এশিয়ান টিভিতে কাজ করছেন।
তিনি ইতিপূর্বে সিলেট ও ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। সাংবাদিক আব্দুল লতিফ নুতন ৮০ দশকের শেষের দিকে ছাত্র জীবন থেকে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠালগ্নে সিলেট থেকে প্রকাশিত দৈনিক সবুজ সিলেট পত্রিকার সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আমেরিকা থেকে সম্পচারিত মিলিনিয়াম টিভি, ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের সূর্যোদয়, দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময়, দৈনিক বর্তমান, দৈনিক মাতৃভূমি, দৈনিক রুপালী, বার্তা সংস্থা নিউজ মিডিয়া সহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন।
সাংবাদিক কলামিষ্ট আব্দুল লতিফ নুতন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মছকাপুর গ্রামে জন্ম গ্রহন করেন। দুই সন্তানের জনক লতিফ নুতন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed