মুম্বাইয়ে ভবনধসে ১২ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই শহরের ডংরি এলাকায় চারতলাবিশিষ্ট একটি বহুতল ভবন ধসে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে আরো অনেকেই আটকা পড়েছে বলে দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ডংরির ট্যান্ডেল স্ট্রিটে ভেঙে পড়ে চারতলা ওই ভবন। ভবনের নিচে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
ভবনটি সরু গলির ভেতরে হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খেতে হচ্ছে। ভবন ধসের পর স্থানীয় লোকজন খালি হাতে ধ্বংস্তুপ সরানোর কাজ শুরু করেছেন। অনেকেই রাস্তা ফাঁকা করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দিতে সহায়তা করছেন।
জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী। গত কয়েক সপ্তাহের বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ভবনটি দেবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ভবনটি চোখের সামনে ধসে যেতে দেখা এক কিশোর এনডিটিভিকে বলেছেন, আমরা বিকট বিস্ফোরণের শব্দ পাই। ভবন ধসে গেল, ভবন ধসে গেল বলে প্রত্যেকেই চিৎকার করছে। আমি দৌঁড়ে পালিয়েছি। এটা ছিল প্রচণ্ড ভূমিকম্পের মতো।
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ভবনটি ৯০ থেকে ১০০ বছরের পুরোনো। আমি বেশ কয়েকজন শিশুর মরদেহ দেখেছি। ভবনটিতে ৭-৮টি পরিবার বসবাস করতো।
Related News
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More



Comments are Closed