কোম্পানীগঞ্জে ১০৫ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কোম্পানীগঞ্জে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজির উদ্দিন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পাড়ুয়া লামা পাড়ার গ্রামের মৃত আরব আলীর ছেলে।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে পাড়ুয়া লামাপাড়া এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব চৌধুরী, এএসআই নুরনবী মোড়ল ও এএসআই সিরাজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজিরকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এসআই রাজীব চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed