গাজীপুরে ১৫ মোটরযান মালিককে জরিমানা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জেলা প্রসাশন ও বি আর টি এর যৌথ অভিযানে জয়দেবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১৫ মোটরযান মালিককে ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে জয়দেবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আশেপাশে গাড়ি চালানোর দায়ে ১৫ মোটরযান মালিককে জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান ও আনসার সদস্যরা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed