মাধবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে ট্রাক ও সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মো. তোফাজ্জল আলী (৪৫) সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের প্রয়াত মজলিশ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক তোফাজ্জল আলী নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে বলে জানান লিয়াকত আলী।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed