বিয়ানীবাজারে ২৫০ পিস ইয়াবাসহ ১জন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ২৫০ পিস ইয়াবাসহ কবির আহমদ (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে জেলার মাদক বিরোধী সেল’র অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে শেওলা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কবির বিয়ানীবাজার থানাধীন গজুকাটা দক্ষিণ সাকিনের মৃত মছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে জেলার মাদক বিরোধী সেলের এসআই (নিরস্ত্র) মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
সিলেট জেলা পুলিশের জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed