ট্রেড লাইসেন্স নবায়নে অগ্রীম এআইটি বৃদ্ধি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকার ব্যবসা সংক্রান্ত ট্রেড লাইসেন্স নবায়নে সরকার অগ্রিম আয়কর (এআইটি) বাড়িয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, ইতিপূর্বে সিলেট সিটি করপোরেশন এলাকার ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ৩শ টাকা অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারিত খাতে আয়কর বিভাগের হিসাব নম্বরে জমা নেওয়া হতো। গত ৩০ জুন প্রকাশিত একটি গেজেটের ২৭-এর ধারা-খ ধারা অনুযায়ী উক্ত অগ্রিম আয়কর ৩শ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা নির্ধারণ করে সরকার এবং ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
লাইসেন্স নবায়নকালীন উক্ত অগ্রিম আয়করের টাকা সোনালী ব্যাংক লিমিটেড সিলেট সিটি করপোরেশন শাখার মাধ্যমে আয়কর বিভাগের হিসাব নম্বরে জমা হয়ে থাকে বলে জানান তিনি।
মেয়র বলেন, অগ্রিম আয়কর বাবদ ব্যবসায়ীদের প্রদান করা অর্থ সিটি করপোরেশনের তহবিলে জমা হয় না।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed