সিলেটে অস্ত্রসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে দুই যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে শামীমাবাদ আবাসিক এলাকার হোয়াইট হাউজ নামের একটি বাড়ির ৩য় তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার বাগমাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র শফিকুজ্জামান সিয়াম (২২) ও কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার দৌলতপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মিন্টু মিয়া (২১)।
সিয়াম বর্তমানে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার হোয়াইট হাউজ নামের একটি বাড়ির ৩য় তলায় ভাড়ায় থাকেন ও মিন্টু মিয়া নগরীর কুয়ারপাড় এলাকায় ভাড়ায় থাকেন। আটককৃত দুজনই যুবলীগ নেতা শামীমের অনুসারী বলে জানান সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
তাদের আটকের ব্যাপারে ওসি সেলিম মিঞা বলেন, “ভোররাতে নগরীর শামীমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ রাউন্ড শর্টগানের রেডবল কার্তুজ, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি ছোট বড় ধারালো চাকু, ৩টি রামদা, ২টি প্লাস, ২টি লোহার পাইপ ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “তাদের আটকের পর ভোররাতেই কোতোয়ালি থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় মামলা (নং-৩৬/৩২৫) রুজু করা হয়েছে।”
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed