Main Menu

সাবেক পৌর চেয়ারম্যান আ.ফ.ম কামাল আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামাল আর নেই।

শনিবার (১৩ জুলাই) রাত সোয়া দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

আ.ফ.ম কামাল অসুস্থ অবস্থায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।

আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর চারাদিঘীরপারের বাসিন্দা।

এদিকে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ.ফ.ম কামালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামাল।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম এ হক সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সাবেক মেয়র কামরানের শোক

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিসিক মেয়রের শোক

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আ ফ ম কামালের মৃত্যুতে সিলেটবাসী একজন খাঁটি সমাজসেবককে হারিয়েছে, এ ক্ষতি পূরণ হবার নয়।’ তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed